সীতাকুণ্ডে অবৈধভাবে পাহাড় কাটার মাটিসহ তিনটি ডাম্প ট্রাক আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া এলাকা থেকে এসব ট্রাক আটক করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানায়, বাড়বকুণ্ডের নডালিয়া গ্রামে রাতের আঁধারে একটি অসাধু চক্র পাহাড় কেটে অবৈধভাবে মাটি বিক্রি করছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে পাহাড় কাটার মাটিভর্তি অবস্থায় তিনটি ডাম্প ট্রাক পাওয়া গেলে সেগুলো আটক করা হয়।












