সীতাকুণ্ডে গাড়ি ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ হেদায়েত। তার বয়স (৩০)। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় অবস্থিত সোনারগাঁও পেট্টোল পাম্পের সামনে ঢাকামুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে প্রেরণ করে। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী হেদায়েত মোটরসাইকেল চালিয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে করে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে আজ্ঞাত গাড়িটি আটক করা সম্ভব হয়নি।











