সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্টের উদ্বোধন

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির আয়োজনে ও সিজেকেএস দাবা কমিটির সহযোগিতায় সিসিপিএ আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট গতকাল শুক্রবার সিজেকেএস কনভেনশন হলে শুরু হয়েছে। প্রধান হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। সমিতির সভাপতি শহীদুর রহমানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক তানজিলা তুর নুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সদস্য সচিব ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, সিজেকেএস দাবা কমিটির সম্পাদক ও ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেক, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, গিয়াস উদ্দীন,সমিতির সাধারণ সম্পাদক ফিদে মাষ্টার আবদুল মালেক। এই রেটিং দাবা টুর্নামেন্টে ৪জন টাইটেল খেলোয়াড় ৭২জন রেটেড দাবাড়ু সহ সারাদেশে মোট ১০২ জন দাবাড়ু অংশগ্রহন করেন। ৪র্থ রাউন্ড শেষে পুর্ন ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন আবু হানিফ,রাব্বি সেলিম,মীর্জা আরিফ,আসিফ মাহমুদ ও এম কে শাহীন। টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে দায়িত্ব পালন করছেন নুরুল আলম।

পূর্ববর্তী নিবন্ধসিএসসিএল,চিটাগাং রয়েলের জয়
পরবর্তী নিবন্ধআকবরের নেতৃত্বে বিসিএল অল স্টার্স দলে সৌম্য নাঈম-মোসাদ্দেক