আয়ারল্যান্ডের বিপক্ষে অন্যরকম এক বাংলাদেশকে দেখা যাচ্ছে সিরিজের শুরু থেকেই। প্রথম ম্যাচে রেকর্ড স্কোর আর রেকর্ড ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে আরো আগ্রাসী বাংলাদেশ। এই ম্যাচে প্রথম ম্যাচের স্কোরকে টপকে গেলেও বৃষ্টির কারণে ম্যাচটি জেতা হয়নি। তাই সিরিজের তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচ। আর সে ম্যাচটি জিততে আজ মাঠে নামছে বাংলাদেশ।
ইংল্যান্ডের মত বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে টানা চার ম্যাচে জয়ের পর আয়ারল্যান্ডকেও উড়িয়ে দিয়েছে বাংলাদেশ প্রথম ম্যাচে। তাই আজকের ম্যাচেও জয়ের বিকল্প কিছু ভাবছে না বাংলাদেশ। টানা তিন ম্যাচে জেতা না হলেও দুই ম্যাচে জিতে সিরিজটা ২–০ তে জিততে চায় বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট
স্টেডিয়ামে দুপুর ২ টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ওয়ানডেতে রেকর্ড জয়ের পর দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের ৬০ বলে অপরাজিত ১০০ রানের সুবাদে ওয়ানডেতে ৬ উইকেটে ৩৪৯ রানে সর্বোচ্চ সংগ্রহ করেছিল বাংলাদেশ।
এই ম্যাচে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিক। প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে ৩৩৮ রানের পর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ করে ৬ উইকেটে ৩৪৯ রান। পারফর্যান্সের গ্রাফটা ক্রমশ উপরের দিকেই যাচ্ছিল। কিন্তু বেরসিক বৃষ্টি ম্যাচটি
জিততে দিল না বাংলাদেশকে। না হয় সিরিজ জয়ের স্বস্তি নিয়ে আজ মাঠে নামতে পারতো স্বাগতিকরা। অপরদিকে প্রথম দুই ম্যাচে বাংলাদেশের সাথে মোটেও লড়াই করতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন দেখছে আইরিশরা। এখনো নিজেদের সুযোগ দেখছে আয়ারল্যান্ড।












