সিজেকেএস চুকবল লিগের উদ্বোধন

| রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিজেকেএস চুকবল লিগ গতকাল ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনস্‌ মাল্টিপারপাস স্পোর্টস হলে উদ্বোধন করা হয়। সিজেকেএস চুকবল কমিটির চেয়ারম্যান এইচ এম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল।

উপস্থিত ছিলেন সিজেকেএস সহ–সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, সিজেকেএস কাউন্সিলর লুৎফুর করিম সোহেল, আব্দুর রশিদ লোকমান, কল্লোল দাশ, রায়হান উদ্দীন রুবেল এবং সাইফুল আলম খাঁন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজাগৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধচসিককে হারিয়ে কোয়ালিটির প্রথম জয়