সিজেকেএস এডভান্স কারাতে সামার ক্যাম্প গত ৮ জুন এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সিজেকেএস কারাতে কমিটির উদ্যোগে আয়োজিত উক্ত কারাতে ক্যাম্প পরিচালনা করেন ডেনমার্ক থেকে আগত কারাতে প্রশিক্ষক সেন্সি শাহনেওয়াজ জিন্নাহ। এতে চট্টগ্রাম জেলার বিভিন্ন ক্লাবের কারাতেকার এবং বান্দরবান, রাঙ্গামাটি ও কঙবাজার জেলার শতাধিক কারাতেকার অংশগ্রহন করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ক্যাম্পে অংশগ্রহনকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও সিজেকেএস কারাতে কমিটির চেয়ারম্যান শাহাজাদা আলমের সভাপতিত্বে এবং কারাতে কমিটির সম্পাদক দিদারুল আলম মাসুমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য এবং সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস নির্বাহী সদস্য দিদারুল আলম, সিজেকেএস কারাতে কমিটির ভাইস চেয়ারম্যান কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, হাজী হাছান ও শেখ দিদার উদ্দিন প্রমূখ।সেমিনার সফল করে তোলার পেছনে ছিলেন সিজেকেএস কারাতে কমিটির যুগ্ম সম্পাদক সৈয়দ মো. আরিফ চৌধুরী, সদস্য এ বি রণি, আবু মাসুদ, ইকবাল আহমদ খাঁন, জুয়েল ওসমানী, সিনিয়র কারাতেকার সরওয়ার খসরু, আবু সুফিয়ান ঝিনুক এবং মহিলা কারাতে প্রশিক্ষক সাজেদা সাজু প্রমুখ।












