সিঙ্গাপুর জিমন্যাস্টিকসে দুটি স্বর্ণপদক জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৭ জুন, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় বাংলাদেশ দুটি স্বর্ণপদক জিতেছে। জাতীয় জুনিয়র দলের খেলোয়াড় উটিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টে (১২.১৫০) পয়েন্ট পেয়ে স্বর্ণ এবং ফ্লোর ইভেন্টে (১১.৬০০) পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। একই দিনে জুনিয়র দলের খেলোয়াড় মেনটন টনি ম্রো পোমেল হর্স ইভেন্টে (১৩.১৫০) পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক অর্জন করেন। বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দল সিনিয়র এবং জুনিয়র তিনটি করে মোট ছয়টি ইভেন্টের ফাইনালে অংশগ্রহণ করছে।

পূর্ববর্তী নিবন্ধমেসির চোখে সেরা দল ব্রাজিল
পরবর্তী নিবন্ধবিসিবি নির্বাচন আজ