সিকো কর্পোরেট কাপ গতকাল শুক্রবার বিকেল তিনটায় সিকো এরিনা মাঠে পিএইচপি অটোমোবাইল বনাম সিকো গ্রুপের ফুটবল ম্যাচ দিয়ে শুরু হয়েছে। সিকো গ্রুপের কর্পোরেট অফিসে টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সিকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এম এম সাইফুল ইসলাম চৌধুরী ট্রফি উম্মোচনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টে ফুটবল ও ক্রিকেটে ছয়টি কর্পোরেট দল অংশগ্রহণ করছেন। দলগুলো হলো প্রান্তিক গ্রুপ, পিএইচপি অটোমোবাইল, বিএস গ্রুপ, সিকো গ্রুপ, এলিট পেইন্ট, চৌধুরী গ্রুপ, বনফুল গ্রুপ, ম্যাফ সুজ। ফুটবলের সেরা খেলোয়াড় পাবেন পিএইচপি অটোমোবাইল এর সৌজন্যে হোন্ডা পুরস্কার। ফুটবল চ্যাম্পিয়ন দল পাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং ক্রিকেট চ্যাম্পিয়ন দল পাবে পঁচাত্তর হাজার টাকা।
সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির চিফ কো–অর্ডিনেটর ইশমাম চৌধুরী, আরহাম সাফিয়েল চৌধুরী, জিদান মাবরুন সিদ্দিকী, জামিউল হাসান আবির, মো. সাদাব হোসেন, কাছির রহমান, মো. ইমরান ও কাজী সাফায়েত উপস্থিত ছিলেন।














