সিএসইতে লেনদেন ১৬.৭৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ১৬.৭৭ কোটি টাকা। ২,০৫২ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৪.৫৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচত ৪.৬৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৭৮৩.৬২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৫৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৭.২৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.০৭ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯২.৫৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৪৮.৯০ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,২৩৯.২৭। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯১০,৪৭৫.৬৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৭৪,১৮৮.০৩ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০০টির, দাম কমেছে ৮৬টি আর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

পূর্ববর্তী নিবন্ধসঞ্চারীর শাস্ত্রীয় সংগীত সম্মিলন
পরবর্তী নিবন্ধনিউইয়র্কে অবতরণের আগ মুহূর্তে ট্রাক, খুঁটিতে আঘাত যাত্রীবাহী বোয়িংয়ের