সিএসইতে লেনদেন ১৫.১৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৬ মে, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ১৫.১৭ কোটি টাকা গতকাল মঙ্গলবার ১,৬১৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৩১.৭৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচত ৩১.৮৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৮১৫.৫১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৪.৪৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১১.৭৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৭.২৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৯.৮৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৩.৯৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,২৪৩.২৬। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯১০,৫৯৫.৮১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৭৪,১৮৮.০৩ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, দাম কমেছে ৯৯টি আর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুর গুজবে রুনা লায়লা বললেন আমি সুস্থ ও ভালো আছি
পরবর্তী নিবন্ধযুদ্ধ বন্ধে ইরানের ওপর বিশ্ব নেতাদের কূটনৈতিক চাপ