সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে তারই প্রতিষ্ঠিত রাজনৈতিক দল– বিএনপি। দিনটি উপলক্ষে বিশেষ বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ছিল অবিস্মরণীয়। জিয়াউর রহমান জাতীয় সব সংকটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন। ইতোমধ্যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

পূর্ববর্তী নিবন্ধরুমায় কেএনএর আস্তানা থেকে বন্দুক, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার
পরবর্তী নিবন্ধবাসে পাচার হচ্ছিল দুটি বিরল রাজ ধনেশ