সাবেক মেয়র মনজুর আলম মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং হোসনেয়ারা মনজুর ওয়ালফেয়ার ট্রাস্টের মাধ্যমে মানবসেবা, শিক্ষা বিস্তার, এতিমদের সেবা, মসজিদ–মাদ্রাসা ও হেফজখানাসহ ১১৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।
শুরুতে চট্টগ্রাম মহানগরের নয় ও দশ নম্বর ওয়ার্ডের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয়। পরে প্রতিদিন নগরীর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে দুস্থ রোজাদারদের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয়। মনজুর আলম বলেন, মানবতার কল্যাণ, ধর্মীয় খেদমত বিপদআপদ সহ মানব কল্যাণে আমরা নিবেদিত আছে। তিনি সকলকে তাদের সেবাধর্মী কার্যক্রমে সহযোগিতা প্রত্যাশা করেন।
মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং হোসনেয়ারা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মো. সরোয়ার আলম ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেন।
বিতরণকালে মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ ফারুক আজম, মো. সাইফুল আলম, মো. শাহিদুল আলম, আব্দুল মালেক নিয়াজ মোহাম্মদ খান, দিদারুর রহমান লাবু, জেসমিন খানম, ইকবাল চৌধুরী, সালাউদ্দিন, জাফর আহাম্মদ, কামাল সরদার, আব্বাস রশিদ, মোহাম্মদ বেলাল, আব্বাস আলী খান, রায়হান উদ্দিন প্রধান, হাজী মহসিন, মোহাম্মদ আজম, মো. হাসনাত, মো. হাসান, মোহাম্মদ শাজাহান, সালাউদ্দিন, কামরুন নাহার লিজা, জোহরা বেগম, সাইফুল, মকবুল, আবু, মাবুদ সহযোগিতা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












