সাতকানিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম অনিল চন্দ্র শীল (৫৮)। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার খাগরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, খাগরিয়ার মৃত ধনঞ্জয় শীলের পুত্র পার্বত্যজেলা বান্দরবানের থানচি থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অনিল চন্দ্র শীল মামলার রায় ঘোষণার পর থেকে পলাতক ছিল। গতকাল সন্ধ্যায় সে এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার এএসআই জিহাদ আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।










