সাইদুল ইসলাম ভোরের দেউড়িতে | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ প্রেম এসে সামনে দাঁড়ালো আর গাছের পাতাগুলো ঝরতে লাগলো তোমার দীর্ঘশ্বাসগুলো তালপাখার বাতাসের মতো কানে বাজছে হয়তো এখনও কিছু খুঁদকুড়ো জমিয়ে রেখেছো যদি কোনও মোরগ ডেকে ওঠে ভোরের দেউড়িতে ক্ষুধায়, জবাই হওয়ার আগে