সাংবাদিক হাবীবুর রহমানের বড় ভাইয়ের ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:৩৫ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার হাবীবুর রহমানের বড় ভাই আয়ুব আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। গতকাল শনিবার সকাল ১০টায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদন্ডী এলাকার নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

আয়ুব আলীর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ভাই ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

গতকাল বাদ আসর স্থানীয় হযরত শাহ ছৈয়দ আকবর ফকির (.) জামে মসজিদে নামাজে জানাজা শেষে মসজিদ প্রাঙ্গণে তার মরদেহ দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅনন্ত শাস্ত্রী টিবলু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে জুয়া কাণ্ডে দুই যুবকের কারাদণ্ড