বর্ণিল আয়োজনে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের বাসন্তী পূজোয় বসন্ত উৎসব ও মিলনমেলার শেষ দিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, বর্তমান সরকার সকল নাগরিকের সম–অধিকার নিশ্চিত করবে। তিনি আরো বলেন– ঐতিহাসিক জে এম সেন হলে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ বার্ষিক বসন্ত উৎসব ও মিলনমেলা চট্টগ্রামের ঐতিহ্য লালন ও ধারণ করে। গতকাল সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) নিবাস দাশ সাগরের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক প্রবীর পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন– দেশের সকল নাগরিকের জন্য বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। আশাকরছি ধর্মীয় সংখ্যালঘুদের বঞ্চনা ও বৈষম্যের অবসান হবে। বিশেষ অতিথি ছিলেন সভাপতি দীলিপ কুমার মজুমদার ও অধ্যাপক নারায়ন কান্তি চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিসি (সাউথ)-চট্টগ্রাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া ও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ–কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন। অনুষ্ঠানের ২য় পর্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম–সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত চট্টগ্রাম জেলা পূজা পরিষদের আওতাধীন সকল উপজেলা, থানা ও পৌরসভা সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিপুল কান্তি দত্ত, সুনীল ঘোষ, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, লায়ন রিমন কান্তি মুহুরী, অধ্যাপক শিপুল দে, দীপক তালুকদার, বিকাশ মজুমদার, নিউটন সরকার, কাঞ্চন আচার্য্য, সুভাষ সরকার, প্রকৌশলী কাজল শীল, রণজিৎ শীল, অনিরুদ্ধ চৌধুরী জয়, অমিতাভ দাশ, ইঞ্জিনিয়ার সুজিত কুমার নন্দী, রাজশ্রী মজুমদার চৌধুরী, দিলীপ ঘোষ দিপু, অনির্বাণ চৌধুরী রাজীব, শংকর শর্মা, মেম্বার নিখিল দে, তাপস দে, বিকাশ দাশ বিশু, অরজিত কুমার দে সাজু, সাগর মিত্র, প্রদীপ ধর, কাউন্সিলর প্রণব দাশ, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্ত্তী মানিক, রাজীব ধর, রাজীব নন্দী, সাজিব চৌধুরী সাজু, অনিক চৌধুরী বাসু, ডা. রিটন দাশ, অধ্যাপক বাবলু শংকর নাথ, রূপেন চৌধুরী, রাজীব শীল, সুদীপ দে সজীব, দীপ্ত চৌধুরী, চন্দন কুমার মজুমদার, নিখিল চন্দ্র দাস, অ্যাডভোকেট মিহির দে, সঞ্জয় ধর, উজ্জ্বল কুমার নাথ, নান্টু কান্তি দাশ, অরূপ চৌধুরী, লিটন দে, দেবাশীষ দাশ নয়ন, ডা. সুশান্ত শীল, স্বপন চন্দ্র দে, শিক্ষক দীপক কান্তি শর্মা, ছোটন সরকার, অশ্রু চৌধুরী, ঊষা আচার্য্য, রূপনা চৌধুরী রুপা, অজয় চৌধুরী, আদিত্য দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











