সমৃদ্ধ ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

আন্দরকিল্লা জামে মসজিদে আবু সুফিয়ান

| শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৭:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সামনে এগিয়ে নিতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করে দলমত নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রধান পাথেয় হবে।

গতকাল শুক্রবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ আদায় শেষে সমবেত মুসল্লি ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এরপূর্বে তিনি আন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে তিনি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে তিনি আগত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন ও দোয়া চান।

দোয়া মাহফিল পরিচালনা করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী (হাফি🙂। দোয়া ও মিলাদ মাহফিলে শরিক হন চট্টগ্রাম৯ আসনে নির্বাচন পরিচালনা কমিটির চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, শাহেদ বক্স, হেলাল চৌধুরী, জাকির হোসেন, আবু তৈয়ব, মহিউদ্দিন, নকিব উদ্দিন ভূইয়া, সালাউদ্দিন কায়সার লাভু, সাব্বির আহমেদ, ইউনুছ চৌধুরী হাকিম, এম. এ হামিদ, আবুল বশর, নুরুল ইসলাম, মো. সালাউদ্দিন, আলমগীর নুর, ওসমান গণি, মো. কলিম, জাহাঙ্গীর রেজা, মো. মনছুর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে বরণ ও বিদায়
পরবর্তী নিবন্ধদিনে সুনসান, রাতের আঁধারে পাহাড় নিধন উৎসব