সব নারীর জন্য নিরাপদ হোক বাংলাদেশ : জুবাইদা রহমান

| সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:০৯ পূর্বাহ্ণ

সব নারী এবং কন্যা শিশুর জন্য বাংলাদেশ নিরাপদ হবেএমন আশাবাদ ব্যক্ত করেছেন জুবাইদা রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার সকালে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেন। জুবাইদা রহমান বলেন, জাতিসংঘের একটি বহুল প্রচলিত উক্তি আছেনারী যখন এগিয়ে যায়, তখন জাতিও এগিয়ে যায়। ইনশাল্লাহ বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী এবং কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান ও সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের সকল নারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান জুবাইদা রহমান। খবর বিডিনিউজের।

জুবাইদা রহমান বলেন, আজ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন বহুদলীয় গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে। গণতন্ত্রের অগ্রনারী অনন্য বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা শত অত্যাচারঅবিচারের ফলেও তিনি ছিলেন আপসহীন অবিচল, তার স্মৃতি চিরঅব্যয়, চিরক্ষয়, অমর। তার (বেগম খালেদা জিয়ার) জীবন গুরত্বপূর্ণ শিক্ষা দেয় নারীর শক্তি তার দৃঢ়তায়, তার নেতৃত্বে শক্তি তার সাহসে। তার মন সবসময়ে জেগেছে দেশে নিষ্পেষিত নিপীড়িত মানুষের জন্য। তার বর্জ্র কন্ঠ সদা সোচ্চার হয়েছে স্বৈরশাসন শোষণের বিরুদ্ধে। তিনি মা, তিনি যোদ্ধা, তিনি ন্যায়বিচারক, তিনি আমাদের চলার পথের পাথেয়, গণতন্ত্রের পথ প্রদর্শক।

পূর্ববর্তী নিবন্ধইফতারের টেবিলে জনপ্রিয় হয়ে উঠছে হোম রেসিপি ফুডের পণ্য
পরবর্তী নিবন্ধএবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হচ্ছে না নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী