সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) উদ্যোগে গত মঙ্গলবার বিশ্ব হাত পরিচ্ছন্নতা দিবস পালিত করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘কর্ম জীবন বাঁচায়’। এ উপলক্ষে সকালে র্যালি, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বিআইটিআইডির পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ইফতেখার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপাতালের বহিঃবিভাগ ও অন্তঃবিভাগে আগত রোগী এবং এ্যাটেনডেন্টদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম ও প্রয়োজনীয়তা সম্পর্কে ভিডিও চিত্র উপস্থাপন করা হয়। বিআইটিআইডিতে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রনব কুমার বড়ুয়া, ডা. তাবাস্সুম ফেরদৌসী ও ডা. ইশরাত জাহান বিশ্ব হাত পরিচ্ছন্নতা দিবস বিষয়ে আলোচনা করেন।
সভাপতি হাসপাতালের পরিচালক ডা. ইফতেখার আহমদ বলেন, বহু রোগ আমাদের হাত ও খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে। আমাদের হাত প্রতিদিন লক্ষ লক্ষ জীবাণুর সংস্পর্শে আসে। প্রতিদিন আমরা অস্বাস্থ্যকর ও নোংরা জিনিস স্পর্শ করি। সে জিনিষগুলো স্পর্শ করার পর যদি আমরা হাত না ধুই তাহলে খাবার ও পানীয়ের মাধ্যমে জীবাণু সহজেই আমাদের শরীরে প্রবেশ করতে পারে। সঠিকভাবে হাত পরিষ্কার রাখার মাধ্যমে আমরা অনেক সংক্রামক রোগের প্রার্দুভাব থেকে রক্ষা পেতে পারি। পাশাপাশি সুস্থ থেকে কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারি। এ ব্যাপারে জনসচেতনতার কোনো বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।













