ষোলশহরে রেলের ওয়াগনের বগি লাইনচ্যুত

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

দোহাজারী বিদ্যুৎ কেন্দ্রে তেল খালাস করে ফেরার পথে রেলওয়ের তেলের একটি ওয়াগনের মাঝের বগি লাইনচ্যুত হয়েছে। নগরীর ষোলশহর আউটার সিগন্যালের আগে সুন্নিয়া মাদ্রসার সামনে গতকাল সন্ধ্যা সোয়া ৬টায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস কিছুক্ষণের জন্য আটকা ছিল বলে জানা গেছে।

রেলওয়ের জানআলী হাট স্টেশনের মাস্টার নাজিম উদ্দিন জানান, দোহাজারী বিদ্যুৎকেন্দ্রে তেল খালাস করে ৮টি ওয়াগন নগরীতে ফেরার পথে ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা গেটের সামনে মাঝখানের ৫ নং বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। কিছুক্ষণ পর উদ্ধারকারী ট্রেন এসে ওয়াগনটির উদ্ধার কাজ শুরু করে। তিনি বলেন, কঙবাজার থেকে পৌনে ৮টায় ছেড়ে আসা পর্যটক এঙপ্রেস ট্রেনটি রাত ১০টার দিকে জানআলী হাট হয়ে ষোলশহর ক্রস করা কথা রয়েছে। এরপর সৈকত এঙপ্রেস আসবে।

পূর্ববর্তী নিবন্ধইউরোপ যাওয়ার পথে গ্রিস উপকূলে ২২ মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ