শ্রীলঙ্কার নতুন হেড কোচ গ্যারি কার্স্টেন

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

 

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ক্রিকেটার গ্যারি কার্স্টেনকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দুই বছরের চুক্তিতে লঙ্কান দলের দায়িত্ব নিচ্ছেন কার্স্টেন। তার দায়িত্ব শুরু হবে চলতি বছরের ১৫ এপ্রিল থেকে। কোচিং ক্যারিয়ারে বেশ সফল কারস্টেন।

২০১১ সালে তার অধীনে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। ভারত অধ্যায়ের পর ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে।

পূর্ববর্তী নিবন্ধউদীয়মান ক্রিকেট একাডেমির কৃতী খেলোয়াড় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধমিরপুরের পিচের প্রশংসায় পাকিস্তানি কোচ