চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক–কর্মচারী ফেডারেশনের অর্থ সম্পাদক এবং বন্দর ডক সিবিএর সাবেক অফিস সেক্রেটারি, বিশিষ্ট শ্রমিক নেতা আবদুল মান্নানের ২য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ শুক্রবার পরিবারের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে। পাশাপাশি বাদ আসর নগরীর ছোটপুল শেখ দেওয়ান আলী সওদাগর জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের বড় ছেলে ও নাগরিক টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান একে আজাদ। প্রেস বিজ্ঞপ্তি।












