শেখ রাসেল

অপু বড়ুয়া | বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৩৪ পূর্বাহ্ণ

ধানমন্ডির লেক কাঁদে

কাঁদছে সাদা পায়রারা

মধুর সুরের দোয়েল গুলো

কোথায় গেলো,কই তারা।

বত্রিশের ঐ বাড়ি

কাঁদে স্মৃতির ভার বুকে

সাঁঝের জোনাক আর জ্বলে না

নেইতো আলো তার বুকে।

টুং টুঙানো সাইকেলটা

চালায় না আর কেউ তাকে

ধানমন্ডির লেকটাতে

শোকছাপানো ঢেউ থাকে।

কিসের এতো শোকের ব্যথা

ভাবতে গিয়ে হারাই খেই

শোক গভীরপ্রাণপ্রিয়

বন্ধু তাদের রাসেল নেই।

পূর্ববর্তী নিবন্ধহঠাৎ বৃষ্টি
পরবর্তী নিবন্ধপ্রজাপতি