শেখেরখীলে টমটমের ধাক্কায় যুবক নিহত

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর শেখেরখীলে আবু ছিদ্দিক (২৫) নামে এক ব্যক্তি টমটমের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। নিহত আবু ছিদ্দিক শেখেরখীল ৩ নম্বর ওয়ার্ড মাহমুদউল্লাহর দোকান এলাকার বাসিন্দা। ব্যক্তি জীবনে তিনি এক সন্তানের জনক।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আবু ছিদ্দিক লবণ মাঠ থেকে কাজ করে এসে মাহমুদ উল্লাহর দোকান এলাকায় মোবাইল চার্জে দেন। এ সময় প্রতিবেশী অপর দুইজন ব্যক্তি তাকে কথা বলার জন্য ডেকে নিয়ে যান। পরে খবর পাওয়া যায় তিনি টমটমের ধাক্কায় আহত হয়েছেন। তাকে প্রথমে চাম্বলের একটি বেসরকারি হাসপাতালে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, আবু ছিদ্দিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পুলিশ সুরতহাল প্রস্তুত করে পোস্টমর্টেম রিপোর্টের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ঘরের তালা ভেঙে লুটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধহাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারত পর্যালোচনা করছে : রণধীর জয়সওয়াল