সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা আজ শেষ হচ্ছে। এছাড়া অন্যান্য দিনও প্রচুর পূণ্যার্থী এখানে পূণ্যস্নান, তর্পন, শ্রাদ্ধানুষ্ঠানসহ বিভিন্ন মঠ–মন্দিরে পূজা অর্চনার মাধ্যমে পূণ্যলাভের উদ্দেশ্যে এখানে ছুটে আসেন।
তবে প্রথম অবস্থায় তীর্থযাত্রী কম দেখা গেলেও মেলার দ্বিতীয় দিন গতকাল সোমবার ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। এ মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে তীর্থ যাত্রীরা দলে দলে এই স্থানে ছুটে আসেন। এদিকে স্রাইন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ বলেন, শিব চতুর্দশী মেলায় প্রতি বছর দেশ বিদেশ থেকে আসা তীর্থযাত্রী ও সাধু সন্যাসীরা থাকার জন্য লোকনাথ সেবা আশ্রম, ননী গোপাল যাত্রী নিবাস, প্রয়াত সুকুমার ধর তীর্থ যাত্রী নিবাস, সংকরমঠ, গিরিস ধর্মশালা, জগন্নাথ মন্দির, আশ্রমসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন রেস্ট হাউসগুলোতে থাকার ব্যবস্থা রয়েছে। অপরদিকে সীতাকুণ্ডে আন্তনগর ট্রেন সীতাকুণ্ডে ২ থেকে ৩ মিনিট যাত্রা বিরতির ব্যবস্থা করা হয়েছে।
এদিকে মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের তিনদিন ব্যাপী শিব চতুর্দশী মেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকও মেলা চলাকালীন সহায়তা করছেন।












