শিবিরে ঘুরছে কুমিরের দল! ভয়ে হোটেল ছাড়তে নারাজ পর্তুগালের ফুটবলারেরা

| বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে বিপত্তিতে পর্তুগাল। না, কোনও ফুটবলারের চোট নেই। সরঞ্জামেরও কোনও সমস্যা নেই। সমস্যা অন্য জায়গায়। ক্রিশ্চিয়ানো রোনালদোদের শিবিরে ঘুরে বেড়াচ্ছে কুমিরের দল। ভয়ে হোটেল ছাড়তে চাইছেন না পর্তুগালের ফুটবলারেরা।

ফ্লোরিডায় পাম বিচ গার্ডেন্সে শিবির করেছে পর্তুগাল। সেখানেই অন্তত চারটি কুমিরকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বলে অভিযোগ করেছেন পর্তুগালের ফুটবলারেরা। ভয়ে হোটেল ছেড়ে মাঠে ফিরতে চাইছেন না তারা। হোটেলের জিমেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন ফুটবলারেরা।

আমেরিকার ফুটবলারেরা এই দৃশ্যের সঙ্গে পরিচিত। মাঝে মাঝেই জলাশয় থেকে পাশের মাঠে কুমির উঠে আসে। কিন্তু অন্য দেশের ফুটবলারদের কাছে এই অভিজ্ঞতা নতুন। পর্তুগালের সংবাদপত্র ‘আ বোলা’ আগেই এই বিপত্তির কথা জানিয়েছিল। পর্তুগাল আমেরিকায় পা রাখার আগেই, ফো্লরিডায় তাদের শিবিরের কাছে তিনটি কুমির দেখা গিয়েছে বলে রিপোর্টে জানিয়েছিল তারা।

পূর্ববর্তী নিবন্ধখালাতো বোনের উঠানে মানসিক প্রতিবন্ধীর লাশ
পরবর্তী নিবন্ধশেষ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদো