স্বাধীনতার বই উৎসবের প্রস্তুতি সভায় শিক্ষার্থীদের বইমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গত ৭ মার্চ চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সভাপতিত্বে ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক নেছার আহমদ, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান, সদস্য সচিব নিজামুল ইসলাম সরফী, যুগ্ম সচিব অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, অর্থ সচিব ইসমাইল জসীম, শিক্ষা–সংগঠক মুহাম্মদ মুজিবুর রহমান, শৈলীর প্রকাশক আয়েশা হক শিমু, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, গল্পকার বিপুল বড়ুয়া, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, কবি তানভীর হাসান বিপ্লব, লিপি বড়ুয়া, রিনিক মুন, শিমলী দাশ, কানিজ ফাতেমা লিমা, অমিত বড়ুয়া, জিএম জহির উদ্দীন, মারজিয়া খানম সিদ্দিকা, কাসেম আলী রানা, ইফতেখার মারুফ, সোমা মুৎসুদ্দী, সুমি দাশ, প্রদ্যেুাত কুমার বড়ুয়া, তানজিনা রাহী, সিমলা চৌধুরী, আরিফ রায়হান, শিউলী নাথ, গৌতম কানুনগো, এসএম আবদুল আজিজ, আয়মান রউফ, কায়য়ুম আলী রাফি, নাটু বিকাশ বড়ুয়া, আজিজ রাহমান, এম কামাল উদ্দীন প্রমুখ। সভায় শৈলী প্রকাশন ও বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে আগামী ২৭ ও ২৮ মার্চ ২০২৬ (শুক্রবার ও শনিবার) চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠেয় স্বাধীনতার বই উৎসব সফল করে তোলার জন্য সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, আবৃত্তি, বইয়ের পৃষ্ঠপোষক সম্মাননা, নতুন বইয়ের প্রদর্শনী। শিক্ষার্থীদের জন্য থাকছে স্বাধীনতার কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা। বই উৎসবে ৩০% কমিশনে বই সংগ্রহ করার সুযোগ রয়েছে। তাছাড়া যাঁরা অগ্রিম গ্রাহক হবেন, তাঁদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। অগ্রিম গ্রাহক হওয়ার শেষ তারিখ ১০ মার্চ ২০২৬। বই উৎসব উপলক্ষ্যে শিল্পশৈলী, কিশোরশৈলী, কিশোরবেলা ও শৈলী সাহিত্য বুলেটিন প্রকাশ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












