মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক, গাউছুল আজম মাইজভাণ্ডারী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এঁর জন্মদ্বিশতবার্ষিকী স্মারক কর্মসূচির অংশ হিসেবে মানবিক দায়বদ্ধতা ও আর্তমানবতার সেবায় চট্টগ্রামের বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই উদ্যোগের আয়োজন করে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া)-এর চট্টগ্রাম মহানগরের আওতাধীন বন্দর–পতেঙ্গা থানা কার্যকরী সংসদ।
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের ব্যবস্থাপনায় এবং রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় এই রক্তদান কর্মসূচি বাস্তবায়িত হয়। দিনব্যাপী এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মোট ৩৬ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নায়েব সাজ্জাদানশীন ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং এমন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের সাধুবাদ জানান।
রক্তদান কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইমুনর রশিদ, মো. সাইফুল রহমান সাইফু, মো. দেলোয়ার হোসেন, মুহাম্মদ সোহেল চৌধুরী, শিক্ষক সরওয়ার কামাল, মুহাম্মদ নাসের তালুকদার, মো. শাহজাহান, সাইফুল আলম, নুর জাফর রাহুল ও শওকত মান্নান।
আরো উপস্থিত ছিলেন, মো. ফোরকান আহম্মেদ, মাসুদ পারভেজ, মো. মারুফুল ইসলাম, মো. আজিজুল হাকিম, মো. নাসির উদ্দীন, মো. ছলিম চৌধুরী, মো. আবু বক্কর, মো. আতিকুর রহমান, মো. আলা উদদীন, মো. ইসমাইল, মো. মাঈনুদীন সেলিম, মো. খুরশিদ আলম, মো. জসিম উদ্দিন, মো. হানিফ হাওলাদার, মো. শাহাদাত হোসেন প্রমুখ । প্রেস বিজ্ঞপ্তি।












