শাহ আমানতে আরও ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনভর দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে বন্ধ থাকা এবং দোহার এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা দুটি আগমন (এরাইভাল) ফ্লাইট এবং একটি বহির্গমন (ডিপার্চার) ফ্লাইট বাতিল হয়েছে। একই কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ও মধ্যপ্রাচ্য থেকে আসা একটি এরাইভাল ফ্লাইটও বাতিল করা হয়। তবে সংকটের মধ্যেও কিছু আন্তর্জাতিক ফ্লাইট চালু ছিল। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত চারটি এরাইভাল ফ্লাইট এবং ছয়টি ডিপার্চার ফ্লাইট গতকাল সচল ছিল বলে জানান তিনি।

বিমানবন্দর সূত্রে আরও জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া এবং ইউএস বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাইচট্টগ্রাম রুটের ফ্লাইট ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ থাকায় সংশ্লিষ্ট ফ্লাইটে এখনো প্রভাব রয়েছে। অন্যদিকে জেদ্দা, মদিনা এবং মাস্কাট রুটের ফ্লাইট স্বাভাবিক রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গতকালের পাঁচটি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত মোট ১০৫টি আন্তর্জাতিক

পূর্ববর্তী নিবন্ধ৫৩ বছর ধরে জনতার সাথে মিশে আছেন সন্দ্বীপের মোস্তফা কামাল পাশা
পরবর্তী নিবন্ধসংসদের প্রথম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের প্যানেল স্পিকার মনোনয়ন