চট্টগ্রাম চেস একাডেমির আয়োজনে ৩ দিনব্যাপী লিওনাইন আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মিলনায়তনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। চেস একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি রাকিব উল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে ও পরিচালক মহিলা ফিদে মাস্টার তনিমা পারভিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুল আমিন, সিজেকেএস সহকারী প্রসাশনিক কর্মকতা আমির হোসেন ও ক্রীড়া সংগঠক হারুন অর রশিদ। ৩ দিন ব্যাপী এ টুর্নামেন্টে মোট ৬২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।













