র‌্যাব-৭ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব ও র‌্যাব৭ এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেস ক্লাব টিমকে ৩১ গোলের ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় র‌্যাব৭ টিম। র‌্যাব৭ টিমের পক্ষে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান দুটি গোল এবং অপস অফিসার এ আর এম মোজাফ্‌ফর হোসেন একটি গোল করেন। আর প্রেস ক্লাব টিমের পক্ষে একটি গোল পরিশোধ করেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

গত শনিবার বিকালে পতেঙ্গা এলাকায় র‌্যাব৭ এর সদর দপ্তরের সংরক্ষিত নিজস্ব খেলার মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। ম্যাচ উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ। এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, ক্রীড়া উপকমিটির আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, ক্রীড়া উপকমিটির সদস্য মনিরুল ইসলাম পারভেজ, ফারুক মুনির সহ র‌্যাব৭ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে র‌্যাব৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং র‌্যাব৭ এর বিভিন্ন স্তরের কর্মকর্তারা এই জমজমাট ম্যাচটি উপভোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় নাহিদ রানার বাউন্সার মিস করবেন কোচ সালাউদ্দিন
পরবর্তী নিবন্ধশৈশবের শহরে রোনালদোর বিয়ের মূল অনুষ্ঠান