রোটারির বার্ষিক অধিবেশন উপলক্ষে চিটাগং জোনের ইন্টারসিটি মিটিং

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:২৯ অপরাহ্ণ

আগামী ২৩ জানুয়ারি রাজধানীর শেরে বাংলানগরে অনুষ্ঠেয় বার্ষিক রোটারি কনফারেন্স সফল করতে গত শুক্রবার বিকেলে নগরের পিটস্টপ রেস্তোরাঁয় রোটারি চট্টগ্রামে জোনাল ইন্টারসিটি মিটিং প্রোগ্রাম চেয়ার পিপি রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারি রিপসা কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক এ জামান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কনফারেন্স প্রোমোশন চেয়ার সিপি রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, রোটারিয়ান পিপি হারুনুর রশিদ, পিপি রোটারিয়ান মুনিরুজ্জামান, পিপি রোটারিয়ান আফতাব উদ্দিন সিদ্দিকী, পিপি রোটারিয়ান এস এম হারুনুর রশিদ, পিপি রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, পিপি রোটারিয়ান আজিজুল হক, পিপি রোটারিয়ান ফেরদৌস আরা বেগম, কনফারেন্স প্রোমোশন কোচেয়ার রোটারিয়ান পিপি সুদীপ কুমার চন্দ, পিপি রোটারিয়ান ছাইফুল হুদা ছিদ্দিকী, পিপি রোটারিয়ান ফোরকান উদ্দিন ও ডিপুটি কোঅর্ডিনেটর এডমিন সিপি রোটারিয়ান ইব্রাহীম হাসান।

আরো উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান এস এম জমির উদ্দিন, অ্যাডেভোকেট শওকত আউয়াল চৌধুরী, আলী মো.নিজাম উদ্দিন, আজিজ নিজামউদ্দিন, শাহাদাত হোসেন চৌধুরী, রোটারি ক্লাব অব ইসলামাবাদের প্রেসিডেন্ট প্রফেসর ডা. আসিফ ইকবাল, রোটারি ক্লাব অব অ্যানসিয়েন্ট চিটাগং প্রেসিডেন্ট এম এ মতিন, রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকার প্রেসিডেন্ট রোকসানা ফারুক, রোটারি ক্লাব অব চিটাগং ডাউন টাউনের প্রেসিডেন্ট এম জাহেদুল ইসলাম, রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের প্রেসিডেন্ট কাজী হাসানুজ্জামান সান্টু, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চিটাগাংয়ের প্রেসিডেন্ট আফিয়া খাতুন মীরা, রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের প্রেসিডেন্ট মোহাম্মদ এরশাদুল মোস্তফা, রোটারি ক্লাব চিটাগং এরিস্টক্রেটের প্রেসিডেন্ট এ কে এম শহিদুল্লাহ চৌধুরী (শহীদ), রোটারি ক্লাব অব চিটাগং ইম্পেরিয়ালের প্রেসিডেন্ট মোহাম্মদ নুরউদ্দিন, মোহাম্মদ আবদুল আহাদ, এস এম সাজ্জাদ হোসেন, মোঃ ফখরুল ইসলাম, ক্যাপ্টেন আতাউর রহমান।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইপিপি রোটারিয়ান মোহাম্মদ নাজমুল হক ও রোটারিয়ান প্রেসিডেন্ট আশরাফুল আলম। রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় মুখ্য আলোচক রোটারির কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক এ জামান রোটারির আসন্ন বার্ষিক অধিবেশনকে সফল ও ফলপ্রসূ করার জন্যে নানান পরামর্শ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

বাংলাদেশ রোটারিয়ানদের পক্ষ থেকে রোটারি ইন্টারন্যাশনালের পোলিও ফান্ডে এক মিলিয়ন ডলার প্রদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ননডিস্ট্রিক্টকে ডিস্ট্রিক্ট করার জন্যে এ অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। ১৫ জানুয়ারির মধ্যে তিনি কনফারেন্স রেজিস্ট্রেশন কাজ শেষ করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাওলা আলী স্মরণে জিকরে আলী (রা.) আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবহদ্দারহাটে বিএনপি পরিবার চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ