রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও ১ম সভা

| রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:৩৬ পূর্বাহ্ণ

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও ১ম সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান। সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল সদস্যদের কল্যাণে সকলের কাছ থেকে পরামর্শ নিয়ে একটি সদস্যবান্ধব রিহ্যাব গড়ে তুলব। নতুন কমিটি চট্টগ্রামের সকল রিহ্যাব সদস্যদের সাথে নিয়ে ব্যবসাবান্ধব ও বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি, আধুনিক নগরায়ন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কোচেয়ারম্যান সারিস্ত বিনতে নুর বলেন, আমরা সদস্যদের সমস্যাগুলো চিহ্নিত করে রিয়েল এস্টেট সেক্টরের সাথে সম্পৃক্ত দপ্তরগুলোর কাছে তুলে ধরব এবং আমাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মিত কাজ করব। চট্টগ্রাম রিজিওনাল কমিটির কোচেয়ারম্যান এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন, আমরা সকল সদস্যকে নিয়ে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নকে সুউচ্চ পর্যায়ে নিয়ে যাব। এতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ, আশিষ রায় চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে জুয়া কাণ্ডে দুই যুবকের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া দেশে প্রথম খাল খনন কার্যক্রম শুরু করেন