রাসেল আছে আহসানুল হক | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ রাসেল আছে রাসেল আছে কে বলেছে নাই ? ফুলের ঘ্রাণে, পাখির গানে নদীর ঢেউ ও কলতানে রাসেলকে যে পাই ! কবুতরের বাক-বাকুমে মায়ের সোহাগ, উষ্ণ চুমে মিষ্টি শিশুর স্বপ্ন -ঘুমে রাসেল আছে ঠিকই — রাত হলে সে আকাশ তারা রুপোর নদী বাঁধনহারা হয় আধূলি -সিকি !