রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৬:২৪ পূর্বাহ্ণ

তারাই করে ক্ষতি বেশি

যার যে–রকম ভালো লাগে

সে সে–রকম চলছে এখন

চক্ষু–লজ্জা শিকেয় তুলে

হাছা–মিছা বলছে এখন।

 

যে আমাকে সাহায্য দেয়

ঢালছে তার অর্থ–কড়ি

তার জন্য কৃতজ্ঞ নই

উল্টো এখন গর্ত করি।

 

সবচে’ কাছের মানুষ কারা

যাদের বলি প্রতিবেশী

কিন্তু দেখি চতুর্দিকে

তারাই করে ক্ষতি বেশি।

পূর্ববর্তী নিবন্ধচবি এলামনাই এসোসিয়েশনের ৫ম কার্যকরী পরিষদ সভা
পরবর্তী নিবন্ধসেই রাতে রাত ছিল পূর্ণিমা