আপস
আমি করলেই ভালো হবে সব
তুমি করলেই ভালো নয়,
অন্যের কাজে ভেজাল থাকবে
আমার কাজটা আলোময়।
ঠিক এরকম মানসিকতায়
ভরপুর পুরো দেশটায়
সম্ভব নয় স্বভাব বদল
হাজার রকম চেষ্টায়।
তাদের সঙ্গে আসা যাওয়া আর
তাদের সঙ্গে খাওয়াটাও
তাদের সঙ্গে বসবাস তাই
তাদের সঙ্গে গাওয়াটাও।
এভাবেই চলি এভাবেই বলি
এভাবেই আহা করি গলাগলি।














