রাঙ্গুনিয়ায় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলায় মোহাম্মদ ফাহিম () নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার পৌরসভার মুরাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মুরাদনগর গ্রামের ওয়াকিল আহমদ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন আহমদিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার পাশে একটি মসজিদের ছাদে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফাহিমের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত ফাহিমের বাড়ি চাঁদপুর জেলায়। তার বাবামা উভয়েই প্রবাসে থাকে। ফাহিম মুরাদনগর এলাকার এক আত্মীয়ের বাসায় থেকে মাদ্রাসায় পড়াশোনা করত। ঘটনার দিন সকাল সাড়ে ১১টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরে মসজিদের ছাদে তার নিথর দেহ পাওয়া যায়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধনগরে অপহরণ ও বলাৎকারের শিকার শিশু চাঁদপুরে উদ্ধার
পরবর্তী নিবন্ধরাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসি কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী