দক্ষিণ রাজানগর ৯ নং ওয়ার্ড খোরশেদ তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বসতঘর ও ১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসেন। বুধবার তিনি সরেজমিনে গিয়ে পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
ডা. রেজাউল করিম বলেন, মানুষের দুঃখ ও দুর্দশায় পাশে থাকা আমার অঙ্গীকার। যেকোনো অবস্থায় জনকল্যাণ ও মানুষের সেবা আমাদের মূল লক্ষ্য। ডা. এটিএম রেজাউল করিমকে কাছে পেয়ে পরিবারগুলো সন্তুষ্টি প্রকাশ করেন এবং অগ্নিকাণ্ডে তাদের ক্ষতি সম্পর্কে অবহিত করেন।












