রাউজান সরকারি কলেজে মহাতাঁবু জলসা

| মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৯:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় রাউজান সরকারি কলেজে ২৩–২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ৯০তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। গত ২৭ অক্টোবর কোর্সের মহা তাঁবুজলসার উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জসিম উদ্দিন খান। প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ জসীম উদ্দীন। বিশেষ স্কাউট ব্যক্তিত্ব ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের কোষাধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমীন খান। কোর্স লিডার এস, এম, আফজর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, জেলা রোভারের সহকারী কমিশনার প্রফেসর মো. আবুল হাসেম চৌধুরী, সহকারী কমিশনার মো. ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভারের সদস্য মোহাম্মদ খালেদুর রহমান, প্রশিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন জেলা স্কাউটসের জেলা স্কাউট লিডার মো. রেজাউল করিম। রোভারদের পক্ষে বক্তব্য রাখেন ঢাকা কলেজের তুষার আহমেদ, চবির সস্তিকা সচি পূজা। জেলা রোভারের ডিআরএসএল এস,এম, হাবিব উল্লাহ হিরুর সঞ্চালনায় মহা তাঁবুজলসা অনুষ্ঠানে অতিথি ছিলেন চবি প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম জাতি–তাত্ত্বিক জাদুঘরের উপ–পরিচালক ড. মো. আতাউর রহমান, জেলা স্কাউটসের সম্পাদক সেলিম উদ্দিন, রাউজান উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শওকত উদ্দিন ইবনে হোসেন, যুগ্ম সম্পাদক জহুরুল আলম জীবন, স্কাউট লিডার বিইউএম এমরান চৌধুরী, স্কাউট লিডার মো. সাইফুদ্দিন চৌধুরী, স্কাউট লিডার জামশেদ হোসাইন, উপজেলা স্কাউটসের সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় দলিল জালিয়াতি চক্রের পাঁচ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধআজ থেকে কাজে যোগ দিবেন শ্রমিকরা