রাউজান উত্তর সর্তা সমিতির (রাউস) উদ্যোগে গত শুক্রবার উত্তর সর্তা এলাকার ১৬০ জন গরীব অসহায় ব্যক্তিকে নগদ এক লাখ ষাট হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। উত্তর সর্তা এলাকাকে ৮টি জোনে ভাগ করে সংশ্লিষ্ট অংশের গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় তালিকা করে এ অর্থ বণ্টন করা হয়।
এ উপলক্ষে এক সভা দরগাহ বাজারস্থ জিলানী চাইল্ড কেয়ার স্কুল মিলনায়তনে সমিতির সহ-সভাপতি দৌলত আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন সমিতির সেক্রেটারি মোজাফফর আলী চৌধুরী, যুগ্ম সম্পাদক ও জিলানী ট্রাস্টের সভাপতি মাহবুবুল আলম, অর্থ সম্পাদক ও উত্তর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ আলী, অধ্যাপক মুহাম্মদ আলী, আলমগীর হোসাইন, আনোয়ার শাহাদাত, নাছির উদ্দীন, এস এম বাবর। এছাড়া দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি জামাল উদ্দিন, আবদুল কুদ্দুস, মো. হানিফ ও নেজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দরিদ্র ফান্ডে যারা অর্থ দান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আরো জনকল্যাণমুখী কাজে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











