যাকাতের অর্থে এতিমদের পাশে দাঁড়ানের আহ্বান

কদম মোবারক মুসলিম এতিমখানার অনুষ্ঠানে সংসদ সদস্য আবু সুফিয়ান

| বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক ও ইফতার মাহফিল নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান। নবগঠিত কমিটির পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রধান অতিথি এতিমদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, অত্র আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ভবিষ্যতে এতিমখানার যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে যাকাত তহবিল থেকে এতিমদের সহায়তায় ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এতিমখানার নবনির্বাচিত পরিচালনা কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম মোর্শেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সদস্য এস এম সালাউদ্দিনের সঞ্চালনায় এবং কদম মোবারক মুসলিম এতিমখানার হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দীনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট মুজিবুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডা. পারভেজ ইকবাল শরীফ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী, অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, ওয়াকিল আহমেদ সিকদার, অ্যাডভোকেট আখতার, নুরুল আলম, আজাদ উল্লাহ খান, এ এম এস ইসলামাবাদী (গাজী), এমদাদুল আজীজ চৌধুরী ও মোহাম্মদ শাহ আলম।

উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতালের সেক্রেটার্বি রেজাউল করিম আজাদ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, হারুন জামান, এ আর এম শামীম উদ্দীন চৌধুরী, আলাউদ্দিন আলী নূর, হুমায়ুন খান, অ্যাডভোকেট মাসুদুল আলম বাবলু, হাবীবুল্লাহ, নূর মোহাম্মদ, শুক্কুর আলম জুয়েল, আব্দুল আল মামুন, মো. আরমান, রায়হান আবরার কাউসার, সাংবাদিক মামুনুর রশীদ সেলিম, আখতার উদ্দিন রানা। শেষে হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর পাহাড়তলী ওয়ার্ডে এতিম শিশুদের সাথে ইফতার
পরবর্তী নিবন্ধবর্তমান সরকারের সময়েই বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন