মীরসরাইয়ে গিয়াস বারৈয়ারহাটে রেজাউল রাউজানে জমির ও রাঙ্গুনিয়ায় শাহজাহান

৩১ পৌরসভায় নৌকার প্রার্থী চূড়ান্ত

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

পঞ্চম ধাপে চট্টগ্রামের ৪টিসহ ৩১ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে চট্টগ্রাম জেলার মীরসরাই পৌরসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, বারৈয়ারহাট পৌরসভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম খোকন, রাউজান পৌরসভায় উপজেলা যুবলীগের সভাপতি মো. জমির উদ্দিন (পারভেজ), রাঙ্গুনিয়া পৌরসভায় মো. শাহজাহান সিকদার দলীয় মনোনয়ন পেয়েছেন।
গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
এর আগে প্রথম ধাপে সীতাকুণ্ড পৌরসভা ও দ্বিতীয় ধাপে সন্দ্বীপ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৪র্থ ধাপের নির্বাচনের জন্য পটিয়া পৌরসভা, চন্দনাইশ ও সাতকানিয়া পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধহেফাজতের ঢাকার দায়িত্বে জুনায়েদ ও মামুনুল