মীরসরাইয়ে গাড়ির ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী আহত

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৯:০৭ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার নিজামপুর কলেজের সামনে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তানজিমা ইয়াসমিন মুক্তা নামের এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের নিজামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মুক্তা মীরসরাই সদর ইউনিয়নের তারাকাটিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে। গুরুতর আহত মুক্তাকে উদ্ধার করে মীরসরাই সদরের একটি হাসপাতালে নিয়ে আসা হয়।
তার শারীরিক অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার বলেন, পরীক্ষাকেন্দ্র নিজামপুর সরকারি কলেজে যাওয়ার পথে সে দুর্ঘটনায় আহত মুক্তার শারীরিক অবস্থা ভালো নয় জেনেছি। দোয়া করি মেয়েটা যেন সুস্থ হয়ে ফিরে আসে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ মহড়া