মায়ায় জড়িয়ে থাকতে চাই সবার সাথে

কানিজ ফাতেমা লিমা | সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বসন্তের প্রথম দিন আর ভালোবাসা দিবস। এবার একত্রে এসেছে আমাদের মাঝে।তাই বসন্ত আর ভালোবাসা একাকার। যদিও আমি মনে করি, ভালোবাসা শুধু দিবসভিত্তিক হয় না। ভালোবাসা হবে প্রতিদনের জন্য। তবু এটা একটা উপলক্ষ। আমি এ উপলক্ষে আমার বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসার মানুষদের জানাই বসন্তের শুভেচ্ছা ও ভালোবাসা। এই দিনটির মতো প্রতি দিন হোক ভালোবাসাময়। মায়ায় জড়িয়ে থাকতে চাই সবার সাথে। আজকাল কতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মানুষের সম্পর্ক নষ্ট হচ্ছে, আর্থিক অসচ্ছলতার কারণে সম্পর্ক অগ্রসর হচ্ছে না, স্বার্থ নিয়ে যে যার মতো সোচ্চার; সেই জায়গায় মায়া বড় প্রয়োজন। ভালোবাসা খুবই জরুরি। মামুষ সবসময় ভালোবাসায় থাকুকসেই কামনা আমাদের।

পূর্ববর্তী নিবন্ধব্যাটারি চালিত অটোরিকশার বিস্তার রোধ করা হোক
পরবর্তী নিবন্ধসম্পর্কের গুরুত্ব ও সময়ের দায়বদ্ধতা