খাগড়াছড়িতে অভিযানে ২১ লক্ষ টাকা মূল্যের বিদেশী সিগারেট জব্দ করেছে পুলিশ। এসময় ২ জনকে আটক করা হয়। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের গাড়িটানা টোল কেন্দ্রের সামনে পিকআপ থামিয়ে ৭টি প্লাস্টিকের ড্রামে লুকিয়ে পাচার করা ১৪১৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ ও ২ পাচারকারী মো.ইকবাল হোসেন (২৬) ও মো. আবদুল শুক্কুর (২৮) কে আটক করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য ২১ লক্ষ ৪৯ হাজার ৫শ টাকা।













