মাদক সেবন হাটহাজারীতে ৫ জনের কারাদণ্ড

হাটহাজারী প্রতিনিধি  | বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:৩৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে হাটহাজারী মেডিকেল গেট এলাকায় উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন পৌরসভার ফটিকা এলাকার আবদুল জব্বার লিটন (৪৫), ফতেপুরের মো. কবির (৪৭), মেখলের মো. শাহজাহান (৪৫), কুমিল্লার মো. জহির আলম (৩১) এবং মাটিয়া মসজিদ এলাকার মো. আহাদ (২৫)

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ অনুযায়ী ৫টি মামলায় ৫ জনকে অভিযুক্ত করা হয়। আদালত তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধনকল সফট ড্রিংক ও নুডলস উৎপাদন রাউজানে কারখানা সিলগালা, আটক ৫
পরবর্তী নিবন্ধপটিয়ার ছনহরা সার্বজনীন জ্বালাকুমারী মন্দিরে ধর্মসভা