মাতৃভাষার প্রতি মমত্ববোধ আমাদের বৃদ্ধি করতে হবে

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সভায় প্রফেসর মনজুরুল কিবরীয়া

| বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বারোয়ারী বিতর্কসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরীয়া। ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সরোয়ার উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মাদ নাছির উদ্দিন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মোঃ আজিম উদ্দিন, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের চেয়ারম্যান ইয়াসির সিলমী। অনুষ্ঠানে এমবিএ কোঅর্ডিনেটর সৌমেন চক্রবর্তী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সিরাজ মিয়া, আইকিউএসি এর পরিচালক ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রানা করন, ফার্মেসী বিভাগের শিক্ষক শারমিন আকতার, অর্থ ও হিসাব বিভাগের ডেপুটি ম্যানেজার পিন্টু শীল, বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ইংরেজী বিভাগের শিক্ষক জিনুফার ইয়াসমিন, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নওরিন আফরিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রিজোয়ানা হক, সাবিহা জাহান, প্রতিযোগতিা আয়োজক কমিটির আহ্বায়ক আকরাম হোসেন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরীয়া বলেন, পৃথিবীতে নিজের ভাষা প্রতিষ্ঠার জন্যে রক্তদানকারী জাতি হিসেবে বাংগালী ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে। তাই নব প্রজন্মকে এই ভাষা যেন পৃথিবীব্যাপী আরো বেশী সমাদৃত হয় সেই চেষ্টা করতে হবে। আমাদের সকলকে নিজের ভাষা হিসেবে মাতৃভাষার প্রতি মমত্ববোধ বৃদ্ধি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত “বুক পকেটে একটা চিঠি” শিরোনাম শীর্ষক বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতায় ফার্মেসী বিভাগের শিক্ষার্থী সৈমন্তি বণিক প্রথম, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের শিক্ষার্থী অভিষেক চৌধুরী দ্বিতীয় ও আইন বিভাগের শিক্ষার্থী দূর্জয় নন্দী তৃতীয় স্থান অধিকার করে।

পূর্ববর্তী নিবন্ধআমরা পিতার পদাঙ্ক অনুসরণ করে জীবন জীবিকা পরিচালনা করছি
পরবর্তী নিবন্ধমৌসুমের আগেই টেকনাফে কাঁচা আমের বাজার