মহাসড়কের পাশে পলিথিন মোড়ানো নবজাতকের লাশ

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৫:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের এক পাশ থেকে পলিথিন মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। গতকাল রোববার সকাল ১০টার দিকে মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া সংলগ্ন ব্রিজের উপর থেকে ওই নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান–২ রিয়াজ উদ্দিন জানান, সকালে খবর পেয়ে গ্রাম পুলিশের সহায়তায় মহাসড়কের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। থানা পুলিশকে অবহিত করে স্থানীয় কবরস্থানে নবজাতকের লাশ দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশের অর্ধেক দামে ভারত থেকে এলো ডিমের আরেক চালান
পরবর্তী নিবন্ধহাবিব গ্রুপের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা