মহানগরী ফুটবল রেফারীজ এসো’র রিফ্রেশার্স কোর্স ও জার্সি বিতরণ

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ইস্পাহানি পাইওনিয়র ফুটবল লিগ উপলক্ষে রিফ্রেশার্স কোর্স ও জার্সি বিতরণ গতকাল ২৮ মার্চ দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশনের সভাপতি উপপুলিশ কমিশনার (সদর) ফেরদৌস আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি মো. ইবাদুল হক লুলু, সাধারণ সম্পাদক জি এম চৌধুরী নয়ন, লুৎফুর কাদের বাবর, মো. নাহিদ মুরাদ মুন্না,আবুল হাসনাত বাবু, যুগ্ম সম্পাদক শওকত আলী, মোহাম্মদ হারুন কোষাধ্যক্ষ, বিটু বড়ুয়া, দপ্তর সম্পাদক মো. আবুল বাশার রাব্বী, নির্বাহী কমিটির সদস্য মাহাবুব উল আলম মুকুল প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, রতন কান্তি দাশগুপ্ত,বিটুরাজ বড়ুয়া, জাহিদুল ইসলাম মাসুম, দেলোয়ার হোসেন দেলু, এরশাদুল আলম চৌধুরী,দেলোয়ার হোসেন ভোলা, আরিফ, তারেক,ওয়াহিদ, সিফাত এবং অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। উক্ত কোর্সের প্র্যাকটিস সেশন দামপাড়া পুলিশ লাইন মাঠে এবং ক্লাস অনুষ্ঠিত হয় এসোসিয়েশনের কার্যালয়ে। কোর্স পরিচালনা করেন সাবেক ফিফা রেফারী জি.এম.চৌধুরী নয়ন, বিটুরাজ বড়ুয়া ও জাতীয় রেফারী রতন কান্তি দাশ গুপ্ত।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া কইশ্যা পাড়ায় এরশাদুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধকর্ণফুলী পেপার মিলে স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগিতা