মইজ্জ্যারটেক চেকপোস্ট ভাঙচুর মামলায় গ্রেপ্তার আরও ১

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২৬ at ৮:৩২ পূর্বাহ্ণ

কর্ণফুলীর মইজ্জ্যারটেকে পুলিশের চেকপোস্ট ভাঙচুর মামলায় মো. সাদ্দাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার চরলক্ষ্যার নিমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম ওই এলাকার আবুল বশরের ছেলে। গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার সাদ্দাম আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাকে ২০২৪ সালের ৫ আগস্ট মইজ্জ্যারটেক পুলিশের চেকপোস্ট ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালের ২৫ আগস্ট দায়ের করা ওই মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ৪০–৪৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কর্ণফুলী থানার এসআই শফিউল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিযোগিতায় টিকে থাকতে হলে পড়ালেখার কোন বিকল্প নেই
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে ১৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার